শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
৪৪৩ বার পঠিত
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও সৌদি আরব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার প্রস্তাবে দক্ষিণ এশিয়ার দেশ দুটির সঙ্গে তেহরানের কয়েক শতাব্দী পুরনো ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ কথা মনে করিয়ে দিয়েছেন, সঙ্গে ত্রয়োদশ শতাব্দীর একটি ফার্সি কবিতারও কয়েকটি চরণও উদ্ধৃত করেছেন, জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারত ও পাকিস্তান উভয় দেশকেই ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’ বলে সম্বোধন করেছেন।

“ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী, যাদের সঙ্গে সম্পর্ক শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধনে গাঁথা। অন্যান্য প্রতিবেশীর মতো, তাদের প্রতিও আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকে। এই কঠিন সময়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত,” বলেছেন তিনি।

এই মন্তব্যের সঙ্গেই তিনি জুড়ে দিয়েছেন ‘বনি আদম’ কবিতার কয়েকটি চরণ, যেখানে বলা হচ্ছে, “মানুষ এক অখণ্ড সত্তার অংশ, সৃষ্টিতে তাদের মূল এক ও অভিন্ন। যদি একজন ব্যথিত হয়, তবে অন্যরাও স্বস্তিতে থাকতে পারে না,”

ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত এই ফার্সি কবিতার লেখক ইরানি কবি সাদি শিরাজি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ২০০৯ সালে ইরানি জনগণকে নওরোজের শুভেচ্ছা জানাতে গিয়ে বনি আদম বা ‘আদমের পুত্ররা’ নামের এই কবিতার চরণ উদ্ধৃত করেছিলেন।

কেবল ইরানই নয়, মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হতে প্রস্তাব দিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এরই মধ্যে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনও করেছেন, জানিয়েছে রিয়াদ।

“সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও এর সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে,” এক বিবৃতিতে বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না