রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত
বিবিসি২৪নিউজ নিজস্ব প্রতিনিধি: সীমান্তে আরো দুই বাংলাদেশীকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় মিলেছে।
এরা দুজন হলেন— মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।
স্থানীয়দের ভাষ্যমতে, এদিন ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে।
পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে তিনি দুজন মারা যাওয়ার খবর শুনেছেন।তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 