শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যের কারণ কি?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যের কারণ কি?
৫২০ বার পঠিত
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যের কারণ কি?

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোপের বিভিন্ন দেশ স্পেন, পর্তুগাল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হঠাৎ করে শুরু হওয়া এই ব্ল্যাকআউটের কারণে তিন দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাফিক সিস্টেম, মেট্রো রেল, হাসপাতালের জরুরি বিভাগ, মোবাইল নেটওয়ার্ক ও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এছাড়া মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের চলমান ম্যাচগুলোও তাৎক্ষণিকভাবে স্থগিত করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিবিসি বলছে ব্ল্যাকআউটের নির্দিষ্ট কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে স্পেন, পর্তুগাল, ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রাথমিক তদন্তে কয়েকটি সম্ভাবনা উঠে এসেছে।
পর্তুগালের জাতীয় বিদ্যুৎ কোম্পানি আরইএন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের পেরপিন্যান ও নারবোনার মধ্যে একটি উচ্চ-ভোল্টেজ বিদ্যুৎ লাইনে আগুন লাগার ঘটনা এ বিভ্রাটের মূল কারণ হতে পারে।

পর্তুগাল সরকারের মুখপাত্র অ্যান্তোনিও লেইতাও আমারো বলেছেন, স্পেনে একটি ‘বিরল বায়ুমণ্ডলীয়’ ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ গ্রিডে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। এ পরিস্থিতি এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

>> হঠাৎ ব্ল্যাকআউটে বিপর্যস্ত স্পেন-পর্তুগাল-ফ্রান্স

ফ্রান্সের একটি সংবাদ বলেছে, ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডে ত্রুটির কারণে আইবেরিয়ান বিদ্যুৎ নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। আবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আলারিক পর্বতমালায় আগুন লাগার কারণে পেরপিন্যান ও নারবোনের মধ্যবর্তী একটি উচ্চ-ভোল্টেজ তার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই বিদ্যুৎ বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে।

এদিকে স্পেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা আইএনসিআইবিই সম্ভাব্য সাইবার আক্রমণের বিষয়টি খতিয়ে দেখছে। যদিও পর্তুগালের সাইবার নিরাপত্তা সংস্থা এ সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। স্পেনের বিদ্যুৎ অপারেটর রেড ইলেক্ট্রিকা জানিয়েছে, ইবেরিয়ান বিদ্যুৎ গ্রিডে একটি অত্যন্ত ‘শক্তিশালী দোলন বা কম্পন’ অনুভূত হয়েছিল, ফলে আইবেরিয়ান নেটওয়ার্ক ইউরোপীয় মূল গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যুৎ কর্তৃপক্ষ, জরুরি পরিষেবা এবং নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। জনগণকে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া ঘরে থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। মাদ্রিদ ওপেনের আয়োজকরা জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ স্থগিত থাকবে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র