শিরোনাম:
●   ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য? ●   সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট ●   মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান ●   জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ●   খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের ●   ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা ●   ইরানের পাল্টা হামলা শুরু ●   ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ●   পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে? ●   জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের গনহত্যা করছে ইসরাইল
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের গনহত্যা করছে ইসরাইল
৬৬৯ বার পঠিত
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের গনহত্যা করছে ইসরাইল

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের প্রধান জেইন ড্যাঙ্গর এক কঠোর বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে। আল-জাজিরা

ড্যাঙ্গর অভিযোগ করেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও দায়মুক্তি উপভোগ করছে। তার ভাষায়, ইসরাইল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন আন্তর্জাতিক আইন ও মানদণ্ড থেকে একধরনের ব্যতিক্রমী ছাড় পেয়েছে।

তিনি আরও বলেন, যদি কোনো দেশ বা সংস্থা ইসরাইলের অবৈধ ও অমানবিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে চায়, তাদের উপর পাল্টা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হয়।

জেইন ড্যাঙ্গরের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার অবস্থান—যেখানে তারা গাজায় চলমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে তুলে ধরছে এবং এর জন্য ইসরাইলকে দায়ী করছে।

এ শুনানিতে অংশ নেয়নি ইসরাইল। মামলাটিকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করেছে।

শুনানিতে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ সাউদ আলনাসও কঠোর বিবৃতি প্রদান করেছেন, যেখানে তিনি অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় ইসরাইলের ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন।

---এদিকে টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, ইসরাইল তখনই যুদ্ধ থামাবে যখন—সিরিয়া ‘ধ্বংস’ হবে, হিজবুল্লাহ ‘ভয়ংকরভাবে পরাজিত’ হবে, ইরান তার ‘পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য হবে’ এবং গাজার হাজার হাজার বাসিন্দা ‘উপত্যকা থেকে সরে যাবে’।

প্রসঙ্গত, নেদারল্যান্ডসের হেগে আইসিজের সদরদপ্তরে সোমবার ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার শুনানি শুরু হয়। গাজায় গণহত্যার অভিযোগে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। পাঁচদিন চলবে এর শুনানি।



এ পাতার আরও খবর

বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড

আর্কাইভ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান
খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের
ইরানের পাল্টা হামলা শুরু
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে?
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল