শিরোনাম:
●   রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া ●   মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক? ●   বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ●   শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত ●   ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চাই: শেখ হাসিনা ●   বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ●   মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত ●   কোন চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন ●   নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
৩০০ বার পঠিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই

20261010_004510.jpgবিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন এই বছর শান্তিতে নোবেল পাওয়া ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ৮৫ বছর বয়সী এই আইনজ্ঞকে পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নাভি পিল্লাই ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে একাধিকবার বক্তব্য দেন তিনি। পরবর্তী সময়ে ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের নেতৃত্বও দেন এই আইনজ্ঞ।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পিল্লাই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের নেতৃত্ব দেন। ২০২৫ সালে কমিশন জানায়, গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে তাদের সিদ্ধান্ত।

পিল্লাই সে সময় বলেছিলেন, গণহত্যা সনদে নির্ধারিত শর্ত পূরণ করে- এমন কর্মকাণ্ডের মাধ্যমে গাজার ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্য রয়েছে বলে কমিশন মনে করে।নরওয়ের রাজধানী অসলোতে পুরস্কার ঘোষণার সময় কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় পিল্লাইয়ের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে।

কমিটি এক বিবৃতিতে জানায়, বিশ্বে যুদ্ধ ও সংঘাতের সংখ্যা যখন বাড়ছে এবং আন্তর্জাতিক আইনের বিচারক ও প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আক্রমণের মুখে পড়ছে, তখন এই পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক আইনের শাসনের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে চায় তারা।

নোবেল কমিটি পিল্লাইকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও আইনি প্রতিষ্ঠান শক্তিশালী করতে তার দীর্ঘদিনের অবদানের ওপর গুরুত্ব দিয়েছে। বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে বিচারকের দায়িত্ব পালন- তার কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভূমিকার কথাও তুলে ধরেছে কমিটি।নোবেল শান্তি পুরস্কারকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। ২০২৬ সালের পুরস্কারটি ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পিল্লাইয়ের হাতে তুলে দেওয়ার কথা।



আর্কাইভ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত