শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৬ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের বিভিন্ন রাজ্যে যুদ্ধের মহড়ার নির্দেশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের বিভিন্ন রাজ্যে যুদ্ধের মহড়ার নির্দেশ
৪৮৩ বার পঠিত
মঙ্গলবার, ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের বিভিন্ন রাজ্যে যুদ্ধের মহড়ার নির্দেশ

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। এ অবস্থায় ভারতের কেন্দ্র সরকার বুধবার (৭ মে) ‘শত্রুপক্ষের হামলার পরিস্থিতিতে কার্যকর নাগরিক প্রতিরক্ষা নিশ্চিত করতে’ একাধিক রাজ্যকে নিরাপত্তা মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছে। ১৯৭১ সালে যখন ভারত-পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়েছিল, তখন শেষবার এই ধরনের মহড়া অনুষ্ঠিত হয়েছিল।

১৯৭১ সালে এমন মহড়ার ফলে ভারতজুড়ে সতর্কতা জারি ছিল। এরপর এই প্রথম এমন মহড়ার নির্দেশ দিল ভারত সরকার। ভারত-পাকিস্তান উত্তেজনার এই সময়ে এমন পদক্ষেপের তাৎপর্য গভীর।

যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, সে বিষয়েই প্রশিক্ষণ দিতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মহড়ার অংশ হিসেবে রাজ্যগুলোকে বেশকিছু পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে: বিমান হামলার সতর্কতা সাইরেন চালু করা।

বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া যাতে তারা শত্রু হামলার পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পারে।

হঠাৎ সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট হলে করণীয় সম্পর্কে ব্যবস্থা রাখা।

গুরুত্বপূর্ণ কারখানা ও স্থাপনাগুলো দ্রুত ছদ্মবেশে আনার বা সেগুলোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া।

মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হালনাগাদ করা ও তার মহড়া চালানো।

এই মহড়ার অংশ হিসেবে পাঞ্জাবের ফিরোজাবাদে সোমবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখা হয়। সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল।

এক ক্যান্টনমেন্ট বোর্ড কর্মকর্তা বলেন, এই মহড়ার উদ্দেশ্য হলো বিদ্যমান যুদ্ধ হুমকির প্রেক্ষাপটে ব্ল্যাকআউট পদ্ধতির প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করা।

পেহেলগামে জঙ্গিদের গুলিতে ২৬ পর্যটক নিহত হওয়ার পর সীমান্তে উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। ভারতের দাবি, টানা ১১ রাত ধরে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় পোস্টে গুলি চালিয়ে যাচ্ছে। ভারত জোরালোভাবে পাকিস্তানের এই ক্রমাগত সীমান্ত লঙ্ঘনের জবাব দিয়েছে।

ইতোমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পালটা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি।

এর মধ্যেই এবার ভারতজুড়ে বিভিন্ন রাজ্যে ৭ মে মহড়া পরিচালনার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না