শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ব্যাপক বিতর্কে শিকার ভারতের পররাষ্ট্রসচিব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ব্যাপক বিতর্কে শিকার ভারতের পররাষ্ট্রসচিব
৪৭৩ বার পঠিত
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাপক বিতর্কে শিকার ভারতের পররাষ্ট্রসচিব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত—দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি শনিবার এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ খবর জানিয়েছিলেন। পরদিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন তিনি ও তার পরিবার।

এ পরিস্থিতিতে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারতের প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন আইএএস। তারা বিক্রম মিশ্রির প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, তিনি ‘অন্যায়ভাবে ব্যক্তিগত আক্রমণের’ শিকার হচ্ছেন।আইএএসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলা হয়, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা প্রশাসনিক কর্মকর্তাদের ওপর অন্যায়ভাবে ব্যক্তিগত আক্রমণ অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মর্যাদা রক্ষায় আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) থেকেও বিক্রম মিশ্রির ওপর ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানানো হয়েছে। এক্সে এক পোস্টে আইপিএস বলেছে, আইপিএস স্পষ্ট ভাষায় পররাষ্ট্রসচিব শ্রী বিক্রম মিশ্রি এবং তার পরিবারের বিরুদ্ধে দুঃখজনক ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানায়। নিজেদের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অন্যায় আক্রমণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খবর জানানোর পর বিক্রম মিশ্রির ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টের মন্তব্যের ঘর অশ্লীল ও আক্রমণাত্মক মন্তব্যে ভরে ওঠে। বেশির ভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তাকে দায়ী করে মন্তব্য করেছেন।

ব্যবহারকারীরা এমনকি বিক্রম মিশ্রির মেয়েকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেন। এর পর থেকে এই ভারতীয় কর্মকর্তা তার পাবলিক অ্যাকাউন্ট ‘লক’ করে রেখেছেন।

নিখিল ভারত মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান এবং ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এ বিষয়ে এক্সে এক পোস্টে লিখেছেন, এটি মনে রাখা জরুরি, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা কার্যনির্বাহী বিভাগের অধীনে কাজ করেন এবং কার্যনির্বাহী বা যেকোনো রাজনৈতিক নেতৃত্ব, যারা ওতান-ই-আজিজ পরিচালনা করছেন, তাদের নেওয়া সিদ্ধান্তের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের দায়ী করা উচিত নয়।

কংগ্রেস নেতা শচীন পাইলটও পররাষ্ট্রসচিব এবং তার পরিবারকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার ঘটনার সমালোচনা করেছেন।

এক্সে এক পোস্টে শচীন পাইলট লিখেছেন, আমাদের পেশাদার কূটনীতিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। তারা দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করেন।

আরও কয়েকজন পার্লামেন্ট সদস্য ও শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তাকে ট্রল করা ব্যক্তিদের সমালোচনা করেছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না