শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ●   ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ●   ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ●   ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

BBC24 News
শুক্রবার, ১৬ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ- নয়াদিল্লি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ- নয়াদিল্লি
২৫৭ বার পঠিত
শুক্রবার, ১৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ- নয়াদিল্লি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ ও নয়াদিল্লি যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ইসহাক জানান, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। এরপর তারা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, পাকিস্তান ভারতের সাথে যুদ্ধবিরতি চায়নি, তবে ইসলামাবাদ নয়াদিল্লির সাথে ‘যৌগিক সংলাপ’ চেয়েছে, যাতে সমস্ত বিতর্কিত বিষয়ের অবসান ঘটে।

ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যদিও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত চলবে।

সূত্রগুলো সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, উভয় দেশের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) শিগগিরই পুনরায় আলোচনা করবেন।

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, ১০ মে দুই মহাপরিচালকের মধ্যে সমঝোতার পর, সতর্কতার মাত্রা কমাতে আস্থা তৈরির ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সশস্ত্র হামলার পর চার দিনের তীব্র আন্তঃসীমান্ত হামলা থামিয়ে ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ভারত কাশ্মীরের ওই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে, যদিও প্রমাণ উপস্থাপন করেনি। তবে পাকিস্তান এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

এদিকে, আজ শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘বর্তমান যুদ্ধবিরতির অর্থ হলো ভারত পাকিস্তানকে তার আচরণের ভিত্তিতে পরীক্ষায় রেখেছে। যদি আচরণের উন্নতি হয়, তাহলে ঠিক আছে; তবে যদি কোনো ঝামেলা হয়, তাহলে কঠোরতম শাস্তি দেওয়া হবে।’



এ পাতার আরও খবর

২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল

আর্কাইভ

ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক