সোমবার, ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপে লাখো মানুষের অভূতপূর্ব বিক্ষোভ
ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপে লাখো মানুষের অভূতপূর্ব বিক্ষোভ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের দাবিতে নেদারল্যান্ডসে বিক্ষোভ মিছিল করেছে এক লাখ মানুষ। গতকাল রবিবার হেগ শহরে অভূতপূর্ব এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন, প্রায় এক লাখ বিক্ষোভকারী এই মিছিলে যোগ দিয়েছেন। তাদের বেশিরভাগই লাল পোশাক পরে গাজায় ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে ‘রেড লাইন’ নির্ধারণের দাবি জানিয়েছেন।
এই মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালতের সামনেও গিয়েছে। এই আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল। ওই মামলায় গত বছর দক্ষিণ গাজা শহর রাফায় সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
আদালতে তারা যুক্তি দিয়েছে যে গাজায় তাদের অভিযান আত্মরক্ষার জন্য এবং ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণকারী হামাস যোদ্ধাদের লক্ষ্য করে।
এ নিয়ে বিক্ষোভ আয়োজক সংস্থা অক্সফাম নোভিব জানিয়েছে, ডাচ সরকার গাজায় ইসরায়েলের সংঘটিত যুদ্ধাপরাধকে উপেক্ষা করেছে। চলতি মাসের শুরুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প জানিয়েছিলেন, তিনি চান ইইউ ইসরায়েলের সাথে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করুক। কিন্তু ডাচ সরকার এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা থেকে বিরত রয়েছে এবং সরকারি জোটের বৃহত্তম দলের নেতা গির্ট ওয়াইল্ডার্স বারবার ইসরায়েলের প্রতি অটল সমর্থন ব্যক্ত করেছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 