শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » গাজা সংকটে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাজ্য
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » গাজা সংকটে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাজ্য
৩৪৯ বার পঠিত
মঙ্গলবার, ২০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা সংকটে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাজ্য

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: ফিলিস্তিনের গাজায় অমানবিক সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অফ কমন্সে জানিয়েছেন, তারা ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন।

ল্যামি জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’।

তার মতে সেখানকার সংঘাত ‘অন্ধকারের একটি নতুন ধাপে’ প্রবেশ করেছে। তিনি বলেছেন, গতকাল ১০টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে যা অত্যন্ত ‘জঘন্য’।

ল্যামি আরও বলেন, নেতানিয়াহুর সরকার বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে।

ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গাজা যুদ্ধ আপনাদের সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ করছে। তার মতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনি শেষ করুন এবং সাহায্য-ত্রাণ যেতে দিন।

ওদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক মাধ্যম এক্স এ লিখেছেন “বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চাওয়া শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না”।

তিনি লিখেছেন, ডেভিড ল্যামির বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি। যুক্তরাজ্য যদি ইসরায়েল বিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয় বিবেচনায় নিয়ে অর্থনীতির ক্ষতি করতে চায়, তাহলে সেটি দেশটির নিজের বিষয়।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা