শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৪ মে ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | আমেরিকা | আর্ন্তজাতিক | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় স্থগিত করলো মার্কিন আদালত
প্রথম পাতা » আইন-আদালত | আমেরিকা | আর্ন্তজাতিক | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় স্থগিত করলো মার্কিন আদালত
৩৯৪ বার পঠিত
শনিবার, ২৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় স্থগিত করলো মার্কিন আদালত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দেওয়ার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছেন এক মার্কিন ফেডারেল বিচারক।

শুক্রবার হার্ভার্ড একটি মামলার মাধ্যমে বোস্টনের ফেডারেল কোর্টে অভিযোগ দায়ের করে।

মামলায় বলা হয়, সরকারের এই সিদ্ধান্ত হার্ভার্ড এবং এর সাত হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য তাৎক্ষণিক বিপর্যয়কর প্রভাব ফেলবে।

হার্ভার্ডের ভাষায়, একটি কলমের খোঁচায় সরকার বিশ্ববিদ্যালয়ের এক-চতুর্থাংশ শিক্ষার্থীকে মুছে দিতে চাচ্ছে— যারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী।

এরা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশে অসাধারণ অবদান রাখে। আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া হার্ভার্ড, হার্ভার্ড থাকে না।
মামলার শুনানিতে মার্কিন জেলা বিচারক অ্যালিসন বারোজ সরকারের সিদ্ধান্তের ওপর আপাতত স্থগিতাদেশ জারি করেন। ফলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধের উদ্যোগ কার্যকর হবে না।

হার্ভার্ড জানিয়েছে, এই সিদ্ধান্ত ক্যাম্পাসজুড়ে একপ্রকার বিশৃঙ্খলা তৈরি করেছে— বিশেষ করে এমন এক সময়ে, যখন স্নাতক সমাপ্তির দিন গোনা শুরু হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীরা গবেষণাগার চালায়, ক্লাস নেয়, শিক্ষক সহকারী হিসেবে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়ের খেলাধুলায় অংশ নেয়। হঠাৎ এই সিদ্ধান্তে তারা পড়েছে বিশাল অনিশ্চয়তার মুখে— অনেকে ভাবছে ট্রান্সফার করবে, আবার কেউ আইনি বৈধতা হারানোর ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে থেকে যাবে কিনা, তা বুঝে উঠতে পারছে না।

সবচেয়ে বড় প্রভাব পড়বে হার্ভার্ডের গ্র্যাজুয়েট স্কুলগুলোতে, যেমন হার্ভার্ড কেনেডি স্কুলে যেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থী বিদেশি এবং হার্ভার্ড বিজনেস স্কুলে যেখানে প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী আন্তর্জাতিক।

শুধু বর্তমান শিক্ষার্থীরাই নয়, আসন্ন গ্রীষ্মকালীন ও শরৎকালীন সেশনে আসার পরিকল্পনা করা হাজার হাজার শিক্ষার্থীর ওপরও এই সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে আসত।
বিচারকের রায়ে আপাতত স্বস্তি পেলেও এটি মূল আইনি লড়াইয়ের শুরু মাত্র—যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের নীতির সংঘর্ষ আবারও সামনে এলো।



এ পাতার আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প