শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৬ মে ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি হাতে ছিনতাই
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকার মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি হাতে ছিনতাই
৩৩১ বার পঠিত
সোমবার, ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি হাতে ছিনতাই

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: পুলিশ বলছে, ঘটনাটি ঘটেছে ১৮ মে বিকেলে। ঘটনাস্থল রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আবদুল্লাহ। তাঁর বাড়ি কুমিল্লায়।

ছিনতাইয়ের এ ঘটনায় গতকাল রোববার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন আবদুল্লাহ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু  বলেন, ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগের। তবে ভুক্তভোগী ব্যক্তি এত দিন থানা-পুলিশকে বিষয়টি জানাননি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীকে খুঁজে বের করা হয়। গতকাল রোববার মধ্যরাতে তিনি থানায় মামলা করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুটা দূরে একটি বাড়ির ফটক বরাবর একটি মোটরসাইকেল থামানো। মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী। ব্যাগ কাঁধে থাকা তরুণ বাড়িটির ফটক বরাবর আসতেই তাঁর পথ আটকান মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী। তাঁদের একজনের মাথায় হেলমেট। আরেকজনের মুখে মাস্ক পরা। দুজনের হাতেই চাপাতি। এই দুজন চাপাতি দিয়ে তরুণকে আঘাত করে তাঁর কাছ থেকে ব্যাগ কেড়ে নেন। তাঁরা মোটরসাইকেলে উঠতে গেলে তরুণ পেছনে পেছনে আসেন। তখন তাঁকে আবার চাপাতি দিয়ে আঘাত করে দুজন মোটরসাইকেলে ওঠেন।সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে আরও দেখা যায়, একপর্যায়ে তরুণ মোটরসাইকেলের সামনে এসে চাকা ধরে তাঁর ব্যাগ ফেরত দিতে অনুরোধ করেন। তখন মোটরসাইকেল থেকে দুজন নেমে তরুণকে আবার চাপাতি দিয়ে আঘাত করে সরিয়ে দেন। হেলমেট পরা চালক মোটরসাইকেলটি নিয়ে সামনে এগিয়ে যান। মোটরসাইকেলের পেছনে পেছনে যান ব্যাগ হাতে থাকা এক ছিনতাইকারী। অপর ছিনতাইকারী তখনো তরুণকে ভয় দেখাতে চাপাতি চালাচ্ছিলেন। পরে এই ছিনতাইকারীও মোটরসাইকেলের দিকে চলে যান। তরুণ নিজের দুই হাত মাথায় রেখে অসহায়ত্ব প্রকাশ করেন। ছিনতাইকারীদের পেছনে পেছনে গিয়ে ব্যাগ ফেরত দিতে অনুরোধ করতে থাকেন। তাঁকে থামাতে এক ছিনতাইকারী আবার চাপাতি চালান। তরুণ কিছুটা পেছনের দিকে সরে আসেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু  বলেন, এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প