শিরোনাম:
●   আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী ●   স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

BBC24 News
শুক্রবার, ৩০ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে শতভাগ বাসিন্দা: জাতিসংঘ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে শতভাগ বাসিন্দা: জাতিসংঘ
৪৬৬ বার পঠিত
শুক্রবার, ৩০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে শতভাগ বাসিন্দা: জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)-এর একজন মুখপাত্র বলেছেন, গাজা পৃথিবীর ‘একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল’, যেখানকার সমস্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লারকে বলেন, ‘গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। এটিই একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, একটি দেশ বা দেশের মধ্যে সংজ্ঞায়িত একটি ভূখণ্ড, যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে। এখাঙ্কার ১০০ শতাংশ জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে’।

এদিকে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরাইলের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বলেছেন, ‘গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয়, তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা’।

ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের সামনের কয়েকটা ঘণ্টা ও দিনের মধ্যেই কাজ সারতে হবে।’

তার ভাষায়, ‘ইসরাইল যদি যথাযথ প্রতিক্রিয়া না দেখায়, তাহলে আমাদেরকে মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে’।

এ সময় গাজায় খাদ্যবাহী ট্রাক লুটপাটের ঘটনা উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, এটি মানবিক সহায়তা বণ্টনের গভীর সমস্যার প্রমাণ।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি ইতোমধ্যেই ইসরাইল গ্রহণ করেছে। তবে সরাসরি প্রত্যাখ্যান না করলেও প্রস্তাবটি আলোচনাধীন রয়েছে বলে জানিয়েছে হামাস।

একইসঙ্গে এ প্রস্তাবের বর্তমান রূপ গাজায় ‘হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতা’ ছাড়া আর কিছুই বয়ে আনবে না বলেই অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোপন এক পরিকল্পনা অনুযায়ী গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। যার প্রথম সপ্তাহেই ২৮ জন ইসরাইলি (জীবিত ও মৃত) জিম্মির মুক্তির বিনিময়ে ১,২৩৬ জন ফিলিস্তিনি বন্দি ও ১৮০টি লাশ ফিরিয়ে দেওয়া হবে।

---প্রস্তাবিত সর্বশেষ এ পরিকল্পনাটির ব্যাপারে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী মিশর ও কাতারের গ্যারান্টিতে দিয়েছে বলেও উল্লেখ করেছে রয়টার্স।

এতে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেই গাজায় মানবিক সহায়তা পাঠানো শুরু হবে।

একই সঙ্গে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাবে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য অনুমোদিত সংস্থার মাধ্যমে।

ইসরাইল ইতোমধ্যেই এ প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

তবে হামাস নেতা সামি আবু জুহরি বলেন, এই প্রস্তাবে ইসরাইলের দৃষ্টিভঙ্গির পুরো প্রতিফলন ঘটেছে। তবে এতে যুদ্ধ শেষ, সেনা প্রত্যাহার কিংবা মানবিক সহায়তা প্রবেশের কোনো নিশ্চয়তা নেই। যেগুলো হামাসের প্রধান দাবি।

---এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৪,২০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

আর্কাইভ

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান