শিরোনাম:
●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ৮ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পরমাণু স্থাপনাসহ ইসরাইলের অসংখ্য ‘গোপন নথি’ পেয়েছে ইরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পরমাণু স্থাপনাসহ ইসরাইলের অসংখ্য ‘গোপন নথি’ পেয়েছে ইরান
৩০৮ বার পঠিত
রবিবার, ৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরমাণু স্থাপনাসহ ইসরাইলের অসংখ্য ‘গোপন নথি’ পেয়েছে ইরান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে। যার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রায় গোপনীয় তথ্যও রয়েছে।

এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে (আইআরআইবি) জানিয়েছে, এটি ছিল দখলদার ইসরাইলের ওপর অন্যতম বড় আঘাত।

সূত্রগুলো শনিবার জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয়। তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল। যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাতে পারে।

তারা এ-ও জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল।

ইসরাইল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিন বেত-এর ২০ মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও আলমোগ আতিয়াস নামের ২৪ বছর বয়সি দুই তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল।

ইসরাইলি কর্মকর্তারা দাবি করেন, ওই দুই ব্যক্তি দখলকৃত দক্ষিণাঞ্চলের কফার আহিম এলাকায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজকে অনুসরণ করছিল।

কয়েক সপ্তাহ আগেই ইসরাইলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা দিয়েছিল।

ইরানি গণমাধ্যমের দাবি, এ ঘটনা নথি স্থানান্তর সম্পন্ন হওয়ার পরেই ঘটেছে।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ