মঙ্গলবার, ১০ জুন ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বে সবচেয়ে দূষিত বাতাস দিল্লি- ঢাকা
বিশ্বে সবচেয়ে দূষিত বাতাস দিল্লি- ঢাকা
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: অস্বাস্থ্যকর বাতাসের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর মঙ্গলবার (১০ জুন) সর্বোচ্চ বায়ুদূষণের শিকার হচ্ছেন দিল্লির মানুষ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউ এয়ারের দুপুর ১২টার হালনাগাদকৃত তালিকা হতে এ তথ্য পাওয়া গেছে।
আইকিউএয়ারের ওয়েবসাইট থেকে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর এখন ১৪৭। ভোরবেলা এটি ছিল ১৭৬। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রাজধানীর স্কোর ১৪০।
তালিকায় পরবর্তী তিন অবস্থানে রয়েছে কায়রো, কুয়েত সিটি এবং কামপালা। এদের বায়ুমানের স্কোর ১৩৮, ১৩৭ এবং ১৩৪।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর বাতাস রেকর্ড হয়েছে মস্কোতে। সেখানকার বায়ুমানের স্কোর দুপুর ১২টার সময় ছিল ১১।




নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি 