শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

BBC24 News
বুধবার, ১১ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে যেকোন সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » বাংলাদেশকে যেকোন সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ
৫৪১ বার পঠিত
বুধবার, ১১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে যেকোন সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: আগামী বছর হতে যাওয়া নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। মঙ্গলবার সংস্থাটির মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন।

বচওয়ে বলেন, ‘বাংলাদেশের প্রয়োজন হলে আমরা সহায়তা প্রদান করতে পেরে খুশি হব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে সমর্থন প্রয়োজন হলে।’

গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলিকে সমর্থন করা আগামী পাঁচ বছরে সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান বচওয়ে। এছাড়াও সংস্থাটির অন্যান্য অগ্রাধিকারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলিকে সহায়তা করার কথাও জানান বচওয়ে।

কমনওয়েলথ ২.৭ বিলিয়ন মানুষের একটি প্ল্যাটফর্ম উল্লেখ করে ঘানার এই নাগরিক বলেন, বর্তমানে সদস্য দেশগুলির মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার। যা আগামী বছরগুলিতে কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা তাদের রয়েছে।

তিনি বলেন, কমনওয়েলথের অনেক সদস্য জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং এই সদস্য দেশগুলির অনেকেরই আকার ছোট।

বচওয়ে বলেন, ‘আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সাহায্য করার চেষ্টা করব।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে খেলাধুলার সম্ভাবনা অন্বেষণ এবং সদস্য দেশগুলির মধ্যে যুব সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের একটি মাধ্যম নয় বরং এক ধরণের সামাজিক অভিমুখ। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছি। খেলাধুলা কমনওয়েলথকে স্মরণীয় করে রাখার একটি ভালো উপায় হতে পারে।’

যার প্রেক্ষিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, তারা এই মাসে ঢাকায় একটি যুব কর্মসূচি আয়োজন করতে যাচ্ছেন।

বচওয়ে বলেন, কমনওয়েলথ জনসংখ্যার ১.৫ বিলিয়ন মানুষ তরুণ এবং তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এছাড়াও তারা শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি পুনর্গঠনের পরিকল্পনা করছেন।

---কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে হওয়া প্রধান উপদেষ্টার এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।



আর্কাইভ

ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক