বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি: ড. ইউনূস
হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি: ড. ইউনূস
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের সামনে টিকতে না পেরে গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী এবং সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউজে আছেন তিনি।
শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্ট আন্দোলন দমনের নামে ১ হাজার ৪ শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচারও শুরু হয়েছে।
চ্যাথাম হাউজে দেওয়া বক্তব্যে এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে তলবও করা হয়েছে। তার এতে সাড়া দেওয়া উচিত। যদি তিনি সাড়া না দেন, তাহলে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব। গোটা প্রক্রিয়া যথাযথ এবং আইনানুগভাবে হবে।’
ইউনূস আরও বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আগ্রহী, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ‘ভুয়া সংবাদ’। আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, কিন্তু এ ব্যাপারটি বারবার ভেস্তে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে। অনেকে বলছেন যে ভারতের নীতি নির্ধারকদের নির্দেশেই এসব ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। এ ব্যাপারটি বাংলাদেশকে খুবই নার্ভাস করে তুলছে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 