ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে লক্ষ্য ফের হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেলআবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শনিবার (১৪ জুন) মধ্যরাতে এই হামলা চালায় ইরান। খবর রয়টার্সের।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেলআবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবে মিসাইল সদৃশ বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত ১টা ৩০ মিনিট বেজেছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরাইলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী। আর ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সেখানকার বাসিন্দারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে যেন ইসরাইলি মিসাইল সেখানে কোনোভাবেই আঘাত না করতে পারে।





কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 