শনিবার, ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যথেষ্ট হয়েছে, এবার থামুন: ইরান-ইসরায়েলকে গুতেরেস
যথেষ্ট হয়েছে, এবার থামুন: ইরান-ইসরায়েলকে গুতেরেস
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বাংলাদেশ সময় ভোর ৫টা ১২ মিনিটে এক এক্স বার্তায় এ আহ্বান জানান তিনি।
গুতেরেস বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি বোমাবর্ষণ। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
যথেষ্ট হয়েছে। এবার থামার সময়।
শান্তি ও কূটনীতির জয় হতে হবে। ’
গণমাধ্যমের খবরে জানা যায়, কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে।
যার ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় আংশিক ধ্বংসাত্মক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
এর আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ সক্রিয় হয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা চালালেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সক্ষম হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে, নিরাপদ জায়গা ছেড়ে বের হওয়া শুধুমাত্র স্পষ্ট নির্দেশনা আসার পরই সম্ভব।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, দক্ষিণের এলাত ও আরাভা এলাকায় সন্দেহজনক ড্রোন ধ্বংস করেছে।
শুক্রবার ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 