রবিবার, ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েল-ইরান ইস্যুতে ৫০ মিনিট ধরে পুতিন-ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন
ইসরায়েল-ইরান ইস্যুতে ৫০ মিনিট ধরে পুতিন-ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরাইল সংঘাত ঘিরে চলমান উত্তেজনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির সংবাদ সংস্থাগুলোকে জানান, পুতিন ফোনালাপে ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান। উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।তিনি আরও বলেন, দুই নেতার মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে কথা হয় এবং আলোচনাকে ‘অর্থবহ ও উপকারী’ হিসেবে বর্ণনা করেন।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের আলোচনা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয় নিয়ে নতুন ইঙ্গিত দিচ্ছে।
এদিকে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল আবিবে অবস্থানরত ক্রোয়েশিয়ান কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গরদান গ্রলিচ রাডমান।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেন, তেল আবিবে হামলার ঘটনায় আমাদের কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন—এ খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। তাদের বাসভবনে সরাসরি হামলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আঘাত গুরুতর নয়। বলেন, তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা প্রাণনাশের আশঙ্কামুক্ত।
রাডমান আরও জানান, তার মন্ত্রণালয় ইসরাইলে অবস্থিত ক্রোয়েশিয়ান দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 