শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরাইলের ২৮ আকাশযান ভূপাতিত করার দাবি ইরানের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরাইলের ২৮ আকাশযান ভূপাতিত করার দাবি ইরানের
৫১৫ বার পঠিত
বুধবার, ১৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরাইলের ২৮ আকাশযান ভূপাতিত করার দাবি ইরানের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে ইরানের সাম্প্রতিক এক সামরিক ঘোষণায়। তেহরান জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান বাহিনীর ২৮টি আক্রমণকারী আকাশযান তারা ভূপাতিত করেছে।

অভূতপূর্ব এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ইরান-ইসরাইল সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এমনকি এতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আলোচনা জোরালো হচ্ছে।

কি ধরণের আকাশযান ভূপাতিত হয়েছে? ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ও সামরিক সূত্র বলছে, ভূপাতিত ২৮টি আকাশযানের মধ্যে রয়েছে:

• হার্মেস (Hermes) ড্রোন। এটি মূলত একটি দূরপাল্লার নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন, যা ইসরাইলিরা প্রায়শই গাজা, লেবানন ও সিরিয়ায় ব্যবহার করে।

• এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান। ইরানি সূত্র দাবি করেছে, কয়েকটি ম্যানড বিমানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

• বিশেষ মিশনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম। ইরান বলছে, তারা ইসরাইলি ইলেকট্রনিক হামলার সক্ষমতা রোধ করেছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

যদিও ইরান এ ঘোষণাকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার বড় সাফল্য হিসেবে দেখাচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি এখনো সাবধানতা সহকারে পর্যবেক্ষণ করছেন।

যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরানের দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইল জানিয়েছিল, মঙ্গলবার তারা ইরানে ৬০টির বেশি বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে।

ইসরাইলের জন্য কি বার্তা?

১. বিমান প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শন: ইরান বারবার দাবি করে আসছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা— বিশেষ করে বাভার-৩৭৩ (Bavar-373), খোরদাদ-১৫ (Khordad-15), ও সাইয়েদ (Sayyad) ক্ষেপণাস্ত্র আধুনিক ও খুবই কার্যকর। এগুলোর মাধ্যমে ইসরাইলি হামলা প্রতিহতের দাবি সেই বার্তাকেই বিশ্বে পৌঁছে দিচ্ছে।

২. মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ: ইসরাইল যদি সত্যিই এতোগুলো বিমান হারিয়ে থাকে, তাহলে এটি একটি কৌশলগত ধাক্কা। এমন ক্ষয়ক্ষতি ইসরাইলি জনমত ও সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

৩. যুক্তরাষ্ট্রের ওপর চাপ: চলমান সংঘাত যত তীব্র হবে, তত বেশি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা এতে সরাসরি জড়াবে কি না। ইরান পরোক্ষভাবে হয়তো ট্রাম্প প্রসাশনকে বলছে, ‘তোমার মিত্র ঝুঁকিতে, তুমি কি পাশে দাঁড়াবে?’

সামরিক বাস্তবতা বনাম প্রচারযুদ্ধ

তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, একযোগে ২৮টি ইসরাইলি বিমান ভূপাতিত করা সম্ভব হলেও এটি খুবই অস্বাভাবিক ঘটনা। তারা বলছেন-

• হয়তো অনেক ড্রোন ও পুনঃতথ্য সংগ্রহকারী বিমান ছিল যেগুলো যুদ্ধক্ষেত্রের গভীরে প্রবেশ করেছিল।

• ইরান কিছু সফলতা পেয়েছে, তবে সংখ্যাটি সম্ভবত অতিরঞ্জিত।

ইরানের এই দাবি সত্য হোক বা আংশিক সত্য—এটি একটি স্পষ্ট বার্তা যে, ‘আমরা প্রস্তুত এবং ইসরাইল আকাশেও নিরাপদ নয়’।

মূলত এই পরিস্থিতি ইসরাইলকে আরও কৌশল পরিবর্তনে বাধ্য করতে পারে। আবার বড় কোনো পাল্টা জবাবেরও ভিত্তি তৈরি করে দিতে পারে। এমনকি যুক্তরাস্ট্রকে এতে সরাসরি অংশ নিতেও বাধ্য করতে পারে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না