শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ২১ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর ফোনালাপ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর ফোনালাপ
২২৬ বার পঠিত
শনিবার, ২১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর ফোনালাপ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরান–ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে। এর অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রসিডেন্ট এমানুয়েল মাখোঁর ফোনালাপ হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সর্বশেষ বক্তব্যে জানা গেছে, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

মাখোঁ জানান, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে তিনি (ইরানের প্রেসিডেন্ট) সম্মত হয়েছেন।
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাখোঁলেখেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে।’ তিনি আরও বলেন, তিনি নিশ্চিত, এই যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব।

এই লক্ষ্যে ফ্রান্স ও ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে ইরানের সঙ্গে চলমান আলোচনা ত্বরান্বিত করা হবে বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট মাঁখো।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত রাতে ইরান থেকে ছোড়া প্রায় ৪০টি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই সেগুলো প্রতিহত করেছে। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রায় নিখুঁত প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, গত রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া আনুমানিক ৪০টি ড্রোন ভূপাতিত করেছে বিমানবাহিনী। এ নিয়ে অভিযানের শুরু থেকে মোট ৪৭০টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে, যার সফলতা প্রায় ৯৯ শতাংশ।



আর্কাইভ

ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক