সোমবার, ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানের ছয় বিমানবন্দরে হামলা, বহু যুদ্ধবিমান ধ্বংস: দাবি ইসরায়েলের
ইরানের ছয় বিমানবন্দরে হামলা, বহু যুদ্ধবিমান ধ্বংস: দাবি ইসরায়েলের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ফের ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের কেন্দ্রে, পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে। সোমবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দূর থেকে পরিচালিত ড্রোন ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। এক্সে পোস্টের সঙ্গে একটি ছবিও দিয়েছে ইসরায়েল। তাতে যেসব বিমানবন্দরে হামলা চালানো হয়েছে তার তালিকা রয়েছে।
এতে বলা হয়েছে, হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে, এফ-১৫ এবং এফ-৫ যুদ্ধবিমান, একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার।
তবে ইসরায়েলের এই দাবি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইরান।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১১ দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরমধ্যে গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 