সোমবার, ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পরেই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরান-ইসরায়েল সংঘর্ষে পশ্চিমা শক্তির সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সময় রবিবার সতর্কবার্তায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
ওই বার্তায় আরো বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে।
তারা আরো বলেছে, ‘বিদেশে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বের যেখানেই থাকুন না কেন, মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।’
মার্কিন নাগরিকেরা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।
এটি মূলত ইরানে হামলার প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ এবং প্রতিবাদ আন্দোলনের আশঙ্কায় জারি করা হয়েছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 