শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মান নাগরিকত্ব পেতে তুর্কিদের আগ্রহ সবচেয়ে বেশি!
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মান নাগরিকত্ব পেতে তুর্কিদের আগ্রহ সবচেয়ে বেশি!
২৯৩ বার পঠিত
সোমবার, ২৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মান নাগরিকত্ব পেতে তুর্কিদের আগ্রহ সবচেয়ে বেশি!

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ২০২৪ সালে জার্মান নাগরিকত্ব পাওয়া তুর্কিদের সংখ্যা তার আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে৷ সামাজিক, রাজনৈতিক নানা কারণেই তুর্কিদের মধ্যে এই প্রবণতা বাড়ছে৷

তুর্কিদের কাছে জার্মানি ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে৷ পড়াশোনা, জীবন যাপন কিংবা চাকরির জন্য৷ পরিসংখ্যান অন্তত এমনটাই বলছে৷

জার্মান সরকারের অভিবাসন বিষয়ক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ২২ হাজার ৫২৫ তুর্কি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন৷ ২০২৩ সালের সাথে তুলনা করলে দেখা যায়, ২০২৪ সালে তুর্কিদের মধ্যে জার্মান নাগরিকত্ব গ্রহণের হার ১১০ ভাগ বেড়েছে৷

সরকারের হিসেব অনুযায়ী, জার্মানির নাগরিকত্ব গ্রহণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তুর্কিরা৷ প্রথম স্থানে সিরীয়রা৷

আট বছর আগে জার্মানিতে এসেছিলেন তুরস্কের আলাস সুমার৷ মূলত পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে এসেছিলেন তিনি৷ আইনজীবী সুমার রাজধানী বার্লিনের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন৷ সেইসাথে পিএইচডি ডিগ্রির পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি৷

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘প্রতিটি অভিবাসীরই নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা থাকে৷ অবশ্য এটি বাস্তবধর্মী বিষয়৷ তা না হলে আপনি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকবেন আর এটি এখানে (জার্মানিতে) মারাত্মক৷ রেসিডেন্স পার্মিট পাওয়া নির্যাতনমূলক (জটিলতা অর্থে) হয়ে ওঠে৷”

ইস্তাম্বুলের বোগাজিচি বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন বুরাক কেচেলি৷ ২০১৬ সালে চাকরির উদ্দেশ্যে জার্মানিতে আসেন তিনি৷ বর্তমানে জার্মানির রাজধানী বার্লিনে বাস করেন কেচেলি৷

‘‘আমি অনেক দিন ধরেই জার্মানিতে আছি এবং জার্মান ভাষায় অনর্গল কথা বলতে পারি৷ আমি চেয়েছি, আমার রাজনৈতিক মতামত ব্যক্ত করার সুযোগ পেতে৷ জার্মানির পাসপোর্ট এইক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ ভিসা ছাড়াই আমি বিশ্বের অনেক দেশ ভ্রমণ করতে পারি৷”

গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জার্মানি৷ জার্মানির পাসপোর্টধারীরা বিশ্বের ১৩১টি দেশে ভিসামুক্ত চলাচল করতে পারেন৷ তুরস্কের পাসপোর্টে ৭৫টি দেশে এমন সুযোগ পাওয়া যায়৷

দ্বৈত নাগরিকত্বের সুবিধা

গত বছরের জুন মাসে নাগরিকত্ব আইন সংশোধনের পর অভিবাসীদের মধ্যে জার্মানির নাগরিকত্ব নেওয়ার বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখা দিয়েছে৷ নতুন আইনে দ্বৈত নাগরিত্বের সুযোগ থাকায় অনেক অভিবাসীর মধ্যেই এই প্রবণতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে৷

যেমন, আইনজীবি সুমার নিজের তুরস্কের নাগরিকত্ব ত্যাগ করতে চান না৷ ‘‘আমি ভোট দিতে পারার অধিকার ত্যাগ করতে চাই না৷ তাছাড়া, যেই দেশগুলোতে জার্মানির চেয়ে তুরস্কের সম্পর্ক ভালো ওই দেশগুলোতে তুরস্কের পাসপোর্টের সুবিধা রয়েছে৷”

বুরাক কেচেলিরও দ্বৈত নাগরিত্ব রয়েছে৷ জার্মানির এই সুযোগটিকে অত্যন্ত ইতিবাচক মনে করেন তিনি৷ এই সযোগ না থাকলেও জার্মান নাগরিত্ব পেতে চাইতেন বলে জানালেন কেচেলি৷

নাগরিত্বের বিষয়ে পূর্ববর্তী ওলাফ শলৎস সরকারের বেশ কিছু নীতিতে পরিবর্তন আনলেও, দ্বৈত নাগরিত্বের বিধান পরিবর্তন করেনি ফ্রিডরিশ ম্যার্ৎস সরকার৷ এর আগে জার্মান নাগরিত্ব পেতে চাওয়া অভিবাসীদের পূর্বের নাগরিকত্ব ত্যাগ করার বিধান ছিল৷ এ কারণে, অনেক অভিবাসী নিজ দেশের প্রতি আবেগ, নিজের পরিবার এবং ব্যবসায়ীক সম্পর্ক ধরে রাখার প্রয়োজনে জার্মান নাগরিত্ব পাওয়ার আবেদন করা থেকে বিরত থাকতেন৷

অবশ্য সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশের নাগরিকদের জন্য এমন বিধান ছিল না৷

রাজনৈতিক নিপীড়ন এবং অর্থনৈতিক দুরবস্থা

রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণেও দেশ ত্যাগ করছেন তুরস্কের অনেকে৷ সুমার জানালেন, ‘‘আমি শিক্ষকতা করতে চেয়েছি৷ কিন্তু তুরস্কে স্বাধীনভাবে এটি করতে পারবো বলে আমার মনে হয়নি৷ পরিস্থিতি যখন খারাপ হলো, আমি তুরস্ক ত্যাগ করলাম৷”

কেচেলিও অনেকটা একই কথা বললেন৷ জানালেন, তুরস্কে সুন্দর জীবন যাপনের নিশ্চয়তা পাচ্ছিলেন না তিনি৷ ‘‘আমি যদি জার্মানি না গিয়ে অন্য কোনো দেশে যেতাম, সেখানেও সম্ভবত নাগরিকত্বের জন্য আবেদন করতাম৷”

বেশ কয়েক বছর ধরেই তুরস্কের রাজনৈতিক পরিস্থিতির অবনমন হচ্ছে৷ মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই সরকারের বিরুদ্ধে মানবাধিকার এবং বাক স্বাধীনতা লংঘনের বিষয়ে প্রতিদেবন প্রকাশ করছে৷ গত মার্চে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমসামগুলোকে গ্রেপ্তার করে ক্ষমতাসীন রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান সরকার৷ ইস্তাম্বুলের মেয়রকে প্রেসিডেন্ট এর্দোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে বিবেচনা করা হয়৷এদিকে দেশটির অথনৈতিক পরিস্থিতিও ক্রমেই খারাপের দিকে যাচ্ছে৷ উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৫ সালে এক ইউরোর সাথে তুরস্কের স্থানীয় মুদ্রা লিরার বিনিময় মুল্য দুই দশমিক ৩৷ বর্তমানে তা ৪৬ লিরায় গিয়ে দাঁড়িয়েছে৷

‘তুরস্ক সবসময়ই নিজের ঘর’

জার্মানিতে দীর্ঘ সময় ধরে বসাবস এবং এখানকার সমাজে একীভূত হওয়ার পরও অনেক তুর্কি তুরস্কের সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত বলে মনে করেন৷ তুরস্ককেই নিজের বাড়ি বলে মনে করেন৷

সুমার বললেন, ‘‘জার্মানি কখনোই আমার বাড়ি নয়৷ আমি নিজেকে জার্মান বলেও পরিচয় দিই না৷ আর যদি তা করিও, জার্মানরা আমাকে নিয়ে হাসে, অবশ্য ঠিকই আছে৷”

অনেকটা একই মতামত জানালেন কেচেলি৷ বললেন, ‘‘আমার প্রিয়জনদের সবাই তুরস্কে বাস করেন৷ আমি কখনোই এই বাঁধন হারাবো না৷ আমি তুরস্কে আসা-যাওয়ার মধ্যে থাকবো৷ আমি সব সময়ই তুরস্ককে আমার দেশ বলবো৷ আমি আসলে জার্মানিকে নিজের বাড়ি মনে করি না৷”

জার্মানদের মতো হয়ে উঠা

আট বছর ধরে বসবাসরত সুমার জানালেন, জার্মানিতে জীবনযাপন উপভোগ করেন তিনি৷ যদিও স্বীকার করলেন যে, নিজে জার্মান সমাজের অংশ হয়ে উঠেছেন, এমন অনুভূতি হয় না তার ৷ ‘‘আমার মনে হয় না যে, জার্মান নাগরিত্ব পাওয়ার পরপরই আপনি এইখানে মিশে যেতে পারবেন৷ আমার বেলায়ও তা হয়নি৷”

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সুমার বলেন, ‘‘আমি জার্মানদের তুলনায় তুর্কিদের সাথে চলাফেরায় স্বাচ্ছন্দ্য বোধ করি৷ বিষয়টি আমার কাছে পরিস্কার যে, আমি শুধুমাত্র কাগজে-কলমে একজন জার্মান৷”

এই সময়ে বৈষম্যের শিকার হযেছেন বলেও জানালেন সুমার৷ জার্মান নাগরিকত্ব পাওয়ার পর নিজের নামে বাসা খুঁজতে গিয়ে খুব একটা সাড়া পাচ্ছিলেন না বলে জানালেন তিনি৷ তবে ছদ্মনামে যোগাযোগ করার পর সাড়া মিলছিল বলে মনে হয়েছে তার৷

‘‘আপনার নাম জার্মানদের মতো না হলে, জার্মান পাসপোর্ট দিয়ে আসলে খুব বেশি কিছু হবে না,” বললেন তিনি৷



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প