শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউরেনিয়াম মজুদ অক্ষত, দ্রুতই পরমাণু কর্মসূচি চালু করবে ইরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউরেনিয়াম মজুদ অক্ষত, দ্রুতই পরমাণু কর্মসূচি চালু করবে ইরান
৩৩৪ বার পঠিত
বুধবার, ২৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরেনিয়াম মজুদ অক্ষত, দ্রুতই পরমাণু কর্মসূচি চালু করবে ইরান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি, বরং তা কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র—এমনটাই বলছে পেন্টাগনের প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরাইলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এই মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে, যা পেন্টাগনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার একটি। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, যারা পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন।

তাদের একজন জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি। দেশটির বেশিরভাগ পরমাণু স্থাপনাই মাটির গভীরে অবস্থিত, ফলে পুরো কর্মসূচিটি এক থেকে দুই মাসের জন্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে মাত্র।প্রতিবেদন অনুযায়ী, ইরান কয়েক মাসের মধ্যেই পুনরায় পরমাণু কর্মসূচি চালু করতে সক্ষম হবে। তিনটি পৃথক সূত্রের একজন জানান, ইরান সর্বনিম্ন এক বা দুই মাসের মধ্যেই কর্মসূচি চালু করতে পারে বলে ধারণা করা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কিছু সেন্ট্রিফিউজ এখনো অক্ষত অবস্থায় রয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, তাদের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে ‘ব্যাহত’ করেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছিলেন, এই হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে।

এই বিষয়ে মন্তব্য চাইলে হোয়াইট হাউস সিএনএন-এ মুখপাত্র ক্যারোলিন লেভিটের বিবৃতির দিকে ইঙ্গিত করে জানায়, প্রতিবেদনের যে দাবি—তা ‘পুরোটাই ভুল।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প