বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক, পেলেন কর্মকর্তা-কর্মচারীদের অভ্যর্থনা
নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক, পেলেন কর্মকর্তা-কর্মচারীদের অভ্যর্থনা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশে ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি।
এ সময় ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ তাকে বরণ করে নিয়েছেন। এ সময় বিএনপি নেতা ইশরাককে সমর্থন জানানো জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবুও উপস্থিত ছিলেন।
তারা নগর কর্তৃপক্ষকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
এর আগে গত বরিবার ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান নাগরিক সেবা চালু রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে ফেরার আহ্বান জানান। পরদিন সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে আসেন। আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে নগর ভবনেও সেবা কার্যক্রমে গতি ফেরে।
কিন্তু সোমবার প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আসেননি। আজ প্রশাসক নগর ভবনে এলেন।
গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরু হয়। এরপর আজই প্রথম কার্যালয়ে আসলেন ডিএসসিসি প্রশাসক।
নগর ভবনে গিয়ে মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাবো। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করবো। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।




ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল 