শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » তুরস্কে তীব্র তুষারপাত, অন্যদিকে দাবানলের তাণ্ডব
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » তুরস্কে তীব্র তুষারপাত, অন্যদিকে দাবানলের তাণ্ডব
৫০৯ বার পঠিত
শনিবার, ৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুরস্কে তীব্র তুষারপাত, অন্যদিকে দাবানলের তাণ্ডব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে বিরলভাবে একদিনে ভারী তুষারপাত হয়েছে (শুক্রবার), যেখানে দেশের অন্য অংশগুলোতে বেড়ে চলেছে দাবানলের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে খরা, তাপপ্রবাহ এবং শিলাবৃষ্টির মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।

তুরস্কের উত্তর-পূর্ব ব্ল্যাক সি উপকূলীয় শহর রাইজ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা মারাত্মকভাবে নেমে যায়।

রাইজের একজন সাংবাদিক গেঞ্চাগা কারাফাজলিওগ্লু বলেন, জুলাই মাসে তিনি এর আগে কখনও তুষারপাত দেখেননি।

তিনি বলেন, “রাইজে আমরা আবহাওয়ার অস্বাভাবিকতায় অভ্যস্ত। মার্চ মাসে একাধিকবার তুষারপাত হয়েছে, কিন্তু কখনো এতটা নয়। প্রবীণরা বলেন, ৩০ বা ৪০ বছর আগে জুলাইয়ে তুষারপাত দেখেছিলেন, কিন্তু এতটা কখনো নয়।”

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৫০০ মিটার (৮,২০০ ফুট) উচ্চতায় অবস্থিত ওভিত ইয়ায়লাসি মালভূমিতে তুষারপাতের পর পুরো মাঠ সাদা চাদরে ঢেকে যায়—এমন দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ফুটেজে।

তুষারপাতের এলাকা অন্তত ১০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, আনজের ইয়ায়লাসি থেকে শুরু করে কাচকার মাউন্টেইনস ন্যাশনাল পার্ক পর্যন্ত এবং আরও দূরে।

কারাফাজলিওগ্লু বলেন, “আরতভিন শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।” উল্লেখ্য, আরতভিন শহরটি সমুদ্র উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত।

অন্যদিকে, দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার অন্তত ১০টি “বড় ধরনের” বনভূমিতে আগুন লেগেছে এবং দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন।

মন্ত্রী জানান, ইজমির প্রদেশে দাবানলের কারণে বৃহস্পতিবার দু’জনের মৃত্যু হয়েছে এবং আগামী দিনগুলোতে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বর্তমানে সেই দাবানল মূলত নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা এবং দক্ষিণের হাতায় এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং এখনো সেই অঞ্চলগুলো উদ্বেগের কারণ হয়ে আছে।

হাতায় অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে “তীব্র লড়াই” চলছে বলে জানান ইউমাকলি। উল্লেখ্য, হাতায় সিরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত।

গত এক সপ্তাহে মোট ৬২৪টি দাবানলের ঘটনা ঘটেছে এবং অনেকগুলোর কারণ ছিল ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার, বলেও জানান মন্ত্রী।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, আগুন লাগানোর অভিযোগে এখন পর্যন্ত ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে ১০ জনকে আটক রাখা হয়েছে। তিনি বলেন, বেশিরভাগই ছিলেন কৃষক বা শ্রমিক, যাদের ব্যবহৃত যন্ত্রপাতি থেকে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র