সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলার জবাবে পাল্টা দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (৭ জুলাই) ভোরে ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।
ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, কেউ আহত হওয়ার বিষয়ে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের দক্ষিণে বেশ কয়েকটি বসতিতে সাইরেন বেজে ওঠে। এসব এলাকার মধ্যে ছিল এটজিওন ব্লক ও হেবরন।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে।
হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদায় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।
এদিকে ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় রোববার ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।
প্রতিবেদন মতে, রোববার (৬ জুলাই) ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন। তিনি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিওনে দিনের শুরুতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রের মতে, ক্ষেপণাস্ত্র অভিযান ‘সম্পূর্ণরূপে সফল’ হয়েছে এবং এর ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে।
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেন কয়েক দফায় বেন গুরিওন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 