মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | আমেরিকা | প্রিয়দেশ | শিরোনাম » বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রে
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: ফের বাণিজ্য যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) তিনি ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপ করে চিঠি দিয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক মায়ানমার এবং লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের ওপর আরোপ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনও আলোচনার জন্য উন্মুক্ত। তিনি চুক্তিতে পৌঁছনোর জন্য নমনীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা চীনের সঙ্গে একটি চুক্তি করেছি, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার কাছাকাছি… আমরা যাদের সঙ্গে দেখা করেছি, আমরা মনে করি না আমরা একটি চুক্তি করতে সক্ষম হব। তাই আমরা কেবল তাদের একটি চিঠি পাঠাচ্ছি।’
৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন ট্রাম্প।
ট্রাম্প যেসব দেশের কাছে চিঠি পাঠিয়েছেন—
লাওস- ৪০ শতাংশ শুল্ক
মিয়ানমার- ৪০ শতাংশ শুল্ক
থাইল্যান্ড- ৩৬ শতাংশ শুল্ক
কম্বোডিয়া- ৩৬ শতাংশ শুল্ক
বাংলাদেশ- ৩৫ শতাংশ শুল্ক
সার্বিয়া- ৩৫ শতাংশ শুল্ক
ইন্দোনেশিয়া- ৩২ শতাংশ শুল্ক
দক্ষিণ আফ্রিকা- ৩০ শতাংশ শুল্ক
বসনিয়া ও হার্জেগোভিনা- ৩০ শতাংশ শুল্ক
মালয়েশিয়া- ২৫ শতাংশ শুল্ক
তিউনিসিয়া- ২৫ শতাংশ শুল্ক
জাপান- ২৫ শতাংশ শুল্ক
দক্ষিণ কোরিয়া- ২৫ শতাংশ শুল্ক
কাজাখস্তান- ২৫ শতাংশ শুল্ক




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 