রবিবার, ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের সঙ্গে ১২টি চুক্তি সই করল ইরান
পাকিস্তানের সঙ্গে ১২টি চুক্তি সই করল ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও পাকিস্তান ১২টি সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদের সফরের সময় রোববার (৩ আগস্ট) এই চুক্তিগুলো সই হলো।
আইআরএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে চুক্তিগুলো সই হয়। দুই প্রতিনিধি দলের মধ্যে উচ্চ-পর্যায়ের বৈঠকে মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, চুক্তিগুলোর লক্ষ্য দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ভিত্তি স্থাপন করা। এর মধ্যে বিচারিক ও আইনি বিষয়, শিল্প সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আঞ্চলিক সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে।
এগুলো জ্ঞান বিনিময় সহজতর করবে, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দুই প্রতিবেশীর মধ্যে মানুষে মানুষে সম্পর্ক জোরদার করবে বলে জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার উচ্চপদস্থ রাজনৈতিক-অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে পেজেশকিয়ান ইসলামাবাদে পৌঁছান।




নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত 