শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালাল ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালাল ভারত
৩৬৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালাল ভারত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সফলভাবে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত। দেশটি বলেছে, এ ক্ষেপণাস্ত্র চীনের যেকোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম।

অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্র গতকাল বুধবার ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুব খারাপ হয়।ভারত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ। এ জোটকে চীনের মোকাবিলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। ২০২৪ সালের মে মাসে ভারতীয়শাসিত কাশ্মীরে বন্দুকধারীরা ২৬ জনকে হত্যা করার পর দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। এ হামলার পেছনে ভারতের অভিযোগের তির ছিল পাকিস্তানের দিকে। তবে পাকিস্তান তা অস্বীকার করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে বিশ্ববাণিজ্য ও ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় নয়াদিল্লি এবং বেইজিং তাদের সম্পর্ক ঠিকঠাক করার পদক্ষেপ নিয়েছে।

গত অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দেখা করেন।

আবার মোদি ২০১৮ সালের পর এ মাসে চীনে প্রথম সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।ইতিমধ্যে নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি করার জেরে ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ করায় এ টানাপোড়েন শুরু হয়।

উল্লেখ্য, পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ভারত যেসব স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, অগ্নি-৫ সেসবের একটি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না