শিরোনাম:
●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

BBC24 News
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | লাইফস্টাইল | শিরোনাম | শিল্প বাণিজ্য » সাত হাজার গাড়ির রাজা ব্রুনাইয়ের সুলতান
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাত হাজার গাড়ির রাজা ব্রুনাইয়ের সুলতান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চোখের সামনে সাজানো হাজার হাজার গাড়ি। একেকটি যেন শিল্পকর্ম, কোনোটির গায়ে খাঁটি সোনার মোড়ক, কোনোটির নকশা পৃথিবীর আর কোথাও নেই। স্বপ্নের মতো এ প্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর রাজপ্রাসাদ। আর এখানেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তিগত গাড়ি সংগ্রহ। আজকের আয়োজনে ব্রুনাইয়ের রাজার গাড়ি সংগ্রহ নিয়ে বিস্তারিত লিখেছেন-ইসরাত জাহান

সাত হাজার গাড়ির সাম্রাজ্য : সুলতানের গ্যারেজে রয়েছে প্রায় সাত হাজার গাড়ি। এর আনুমানিক মূল্য পঞ্চাশ বিলিয়ন ডলার। সংখ্যাটা এত বিশাল যে, বিশ্বাস করাও কঠিন। কিন্তু প্রতিটি গাড়ির পেছনে আছে আলাদা গল্প।

রোলস-রয়েস : সোনার ঝলকানি : গ্যারাজে ঢুকতেই চোখে পড়ে ঝকমকে রোলস-রয়েসের সারি। প্রায় ছয় শতাধিক রোলস-রয়েস সাজানো আছে এখানে। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত সেই গাড়ি। ২৪ ক্যারেট সোনায় মোড়ানো ‘সিলভার স্পার টু’। রাজকীয় বিয়ের দিনে শোভাযাত্রায় ব্যবহৃত হয়েছিল এটি। গাড়িটি শুধু বাহন নয়, বরং এক চলমান অলংকার।

বেন্টলির গোপন কাহিনি : গ্যারেজের আরেক কোণে শোভা পাচ্ছে বেন্টলি। সাধারণ মানুষের পরিচিত নয় এমন সব নাম। ক্যামেলট, ফিনিক্স, পেগাসাস, স্পেক্টর। এসব গাড়ি বাজারে কখনো আসেনি। তৈরি হয়েছিল কেবল সুলতানের জন্য। বলা হয়ে থাকে, বাজারে খেলাধুলার বড় গাড়ি জনপ্রিয় হওয়ার অনেক আগে তিনি বানিয়ে ফেলেছিলেন তার নিজস্ব ‘ডমিনেটর’। তার সংগ্রহে বেন্টলির সংখ্যা অন্তত তিন শতাধিক।

ফেরারির লাল স্বপ্ন : ফেরারির নাম শুনলেই গতির ঝলক মনে পড়ে। সুলতানের গ্যারেজে সেই গতির প্রতীক সাজানো আছে সারি সারি। শুধু ফেরারি এফ-৪০-ই আছে ১১টি। আর আছে বিশ্বের বিরলতম ফেরারি ২৫০ জিটিও’র দুটি কপি। প্রতিটি গাড়ি যেন একেকটা লাল রত্ন।

মাকলারেন ও বুগাতির বিস্ময় : অটোমোবাইল জগতের কিংবদন্তি মাকলারেন এফ-১। সারা বিশ্বে তৈরি হয়েছিল মাত্র ১০৬টি। তার মধ্যে সুলতান কিনেছেন ১০টি! বিরল এলএম, জিটি, জিটিআর সংস্করণও আছে তার গ্যারেজে। আরেক পাশে রয়েছে বুগাতি ই-বি ১১০। এ যেন গাড়ি নয়, এক চলমান স্কাপচার।

প্রাসাদের ভেতরে গোপন জাদুঘর : ইস্তানা নুরুল ইমান শুধু রাজপ্রাসাদ নয় এক ‘অটোমোবাইল প্রাসাদ’। শতাধিক গ্যারেজে সাজানো আছে এসব গাড়ি। কিন্তু মজার বিষয় হলো, এ রাজকীয় ভান্ডার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। ফলে এর বেশিরভাগই রয়ে গেছে রহস্যের আড়ালে। মাঝে মাঝে ছবি ফাঁস হয়ে যায়, আর সেখান থেকেই আমরা সামান্য কিছু জানতে পারা যায় সুলতানের অবিশ্বাস্য সাম্রাজ্যের।

বিলাসিতা নাকি শিল্পপ্রেম : এ কি কেবল ধনসম্পদের প্রদর্শনী, নাকি প্রকৃতই গাড়ির প্রতি ভালোবাসা? অনেক গাড়িই পৃথিবীতে একটিই তৈরি হয়েছে, আর সেটি শোভা পাচ্ছে কেবল সুলতানের গ্যারেজে। তাই কেউ বলেন বিলাসিতা, কেউ বলেন শিল্প আর প্রযুক্তির প্রতি এক ভিন্নধর্মী মুগ্ধতা।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর গাড়ি সংগ্রহ একদিকে যেমন রাজকীয় ঐশ্বর্যের প্রতীক, অন্যদিকে মোটরগাড়ির ইতিহাসের অদেখা অধ্যায়। রোলস-রয়েসের সোনালি ঝলক, বেন্টলির অজানা নাম, ফেরারির লাল স্বপ্ন কিংবা মাকলারেনের কিংবদন্তি। সব মিলিয়ে এটি এক জাদুকরি সাম্রাজ্য, যা পৃথিবীর আর কোথাও নেই।



আর্কাইভ

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি