সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫০০, চলছে উদ্ধারকাজ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫০০, চলছে উদ্ধারকাজ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে সোমবার শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০০ জন মারা গেছে ও আরো এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তানের (আরটিএ) বরাত দিয়ে জানিয়েছে রয়্টার্স।
তবে কাবুলের তালেবান নেতৃত্বাধীন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকায় পৌঁছানোর কাজ এখনো চলমান থাকায় সরকারি হিসেবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় রবিবার রাত ১২টার (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টা) দিকে পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে আঘাত হানে।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ‘ভূমিকম্পটি দূরবর্তী পার্বত্য অঞ্চলে আঘাত হানায় মানবিক ক্ষয়ক্ষতি ও অবকাঠামোর ক্ষতির সঠিক তথ্য পেতে কিছুটা সময় লাগবে।
আমরা উদ্ধার অভিযান শুরু করেছি এবং শত শত মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য পাঠানো হয়েছে।’
পূর্ব আফগানিস্তানের দুর্গম পার্বত্য এলাকা ভূমিধসপ্রবণ হওয়ায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা আরো কঠিন হয়ে পড়েছে। এই ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল, কারণ এটি মাত্র ৫ মাইল (৮ কিলোমিটার) গভীরতায় সংঘটিত হয়। ফলে মাঝারি মাত্রার হলেও এর ধ্বংসক্ষমতা ছিল অত্যন্ত বেশি।এর আগে ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে প্রায় ১,০০০ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিল। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা, কারণ দেশটি ভারত ও ইউরেশীয় প্লেটের মিলনস্থলের ওপর অবস্থিত।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 