শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম » মোদির দেশে ‘মুখ দেখানো কঠিন: রাহুল গান্ধী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম » মোদির দেশে ‘মুখ দেখানো কঠিন: রাহুল গান্ধী
৭৪৮ বার পঠিত
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোদির দেশে ‘মুখ দেখানো কঠিন: রাহুল গান্ধী

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ভারতে ভোট চুরি ও ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তার হাতে এমন প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না।

রাহুল দাবি করেছেন, কংগ্রেস শিগগিরই ভোট চুরির অকাট্য প্রমাণ উন্মোচন করবে, যাকে তিনি ‘হাইড্রোজেন বোমা’ হিসেবে আখ্যা দিয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলডটইন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিহারের পাটনায় ‘ভোটাধিকার যাত্রা’র সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ব্যাপক কারচুপি হয়েছে। তার দাবি, মহাদেবপুরা বিধানসভা এলাকায় কীভাবে ভোট চুরি সংঘটিত হয়েছে, তার প্রমাণ কংগ্রেস ইতোমধ্যে সংগ্রহ করেছে।

রাহুলের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দেন। তিনি বলেন, ‘ভেতরে বা বাইরে—যেখানেই রাহুল গান্ধীর বক্তব্য শুনি না কেন, বোঝার জন্য সময় লাগে উনি আসলে কী বলতে চাইছেন। নির্বাচনের সঙ্গে পরমাণু বোমা বা হাইড্রোজেন বোমার তুলনা কেন করছেন? বিরোধীদলীয় নেতা হয়ে নিজেকে কেন ছোট করছেন?’

এর আগে গত ৭ আগস্ট রাহুল দাবি করেছিলেন, মহাদেবপুরা বিধানসভা আসনের ভোটার তালিকা ছয় মাস ধরে পরীক্ষা করে কংগ্রেস এক লাখেরও বেশি অনিয়ম খুঁজে পেয়েছে। তার অভিযোগ অনুযায়ী, এসব অনিয়মে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করেছে।

তিনি জানান, ওই তালিকায় ১১ হাজার ৯৬৫ জনের নাম ছিল ডুপ্লিকেট, ৪০ হাজার ৯ জন ভোটারের ঠিকানা ভুয়া বা অকার্যকর, ১০ হাজার ৪৫৪ জন ভোটার একই ঠিকানায় নিবন্ধিত, ৪ হাজার ১৩২ জনের ছবি ছিল অকার্যকর এবং ৩৩ হাজার ৬৯২ জনের ক্ষেত্রে ফরম-৬ অপব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ফরম-৬ হলো নতুন ভোটার নিবন্ধনের আবেদনপত্র।

কংগ্রেসের দাবি, শুধু কর্ণাটকেই নয়, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ‘শৈল্পিক কারচুপি’র মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে বিজেপি। ওই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট পরাজিত করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটকে।

তবে নির্বাচন কমিশন কংগ্রেসের এসব অভিযোগ অস্বীকার করেছে। গত ১৪ আগস্ট কমিশন রাহুলের মহাদেবপুরা-সংক্রান্ত অভিযোগকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিশন বলেছিল, ভোটের ফলাফল নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলোর অভিযোগ ‘সম্পূর্ণ হাস্যকর’।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না