শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’: হর্ষ বর্ধন শ্রিংলা
জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’: হর্ষ বর্ধন শ্রিংলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শ্রিংলা বলেন, ‘তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিশর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। এই চিতাবাঘ তার দাগ বদলায় না।’
তবে তিনি বলেন, ‘এটা ঠিক যে, ক্ষমতায় যারা আসবে তাদের সঙ্গেই আমরা কাজ করব। কিন্তু যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে আপনাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।’
বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করা শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে ভারত সম্মান করে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ বলছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) নির্বাচনে জয়লাভ করেছে। শ্রিংলা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক’ হিসেবে সংগঠনটির ভূমিকা নিয়ে মন্তব্য করেন। তিনি জামায়াতের বিরুদ্ধে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ আনেন।
৬৩ বছর বয়সী প্রাক্তন কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ভারতের সীমান্তে পাকিস্তানের গোয়েন্দাদের (আইএসআইয) ‘তৎপরতা’ নিয়েও কথা বলেন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 