সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের
ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ইয়েমেনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রামন বিমানবন্দর এবং আল-নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। সেই সঙ্গে এ হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে।
রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ) চারটি আত্মঘাতী ড্রোন ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি।
ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াইএএফ-এর মানববিহীন বিমান বাহিনী তিনটি ড্রোন রামন বিমানবন্দরে এবং চতুর্থ ড্রোনটি আল-নাকাব মরুভূমির একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার জন্য পাঠায়।
ইয়েমেনি জেনারেল জোর দিয়ে বলেন, এই উচ্চপর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিক্রিয়ায়।
২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ করে সারি বলেন, ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরাইলের অপরাধ তাদের দৃঢ় সংকল্প ও প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 