মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা লুক্সেমবার্গের
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা লুক্সেমবার্গের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেওয়া হবে এই ঘোষণা। দেশটির পার্লামেন্টারি কমিশনকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানায় রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো। এতে বলা হয়, চলতি মাসের শেষ দিকেই আসবে এ সংক্রান্ত সিদ্ধান্ত।
এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।
গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছিলেন, ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। একই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
স্টারমার বলেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যদি ইসরায়েল সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে, যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং দীর্ঘমেয়াদী শান্তির প্রতিশ্রুতিবদ্ধ হতে ব্যর্থ হয়। পরে একে একে অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয়।
অপরদিকে, গত ১৬ আগস্ট রাতে ইসরায়েল গাজা শহর দখলের লক্ষ্যে পূর্ণমাত্রায় স্থল অভিযান শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানকে পূর্ণ সমর্থন করেছিল। যদিও তা দ্রুত সম্পন্ন করতে তাগাদা দিয়েছিল তাদের ভ্রাতৃপ্রতিম দেশটিকে।
উল্লেখ্য, বর্তমানে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা পুরো বিশ্বের ৭৫ শতাংশ। যদিও এত এত সমর্থন থামাতে পারছে না গাজার গণহত্যা।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 