বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান
গাজা নিয়ে ‘যৌথ সমাধান আসছে: ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান
বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, জাতিসংঘ সদরদপ্তর (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকে: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজা নিয়ে শিগগিরই একটি ইতিবাচক ‘যৌথ ঘোষণা’ প্রকাশ করা হবে। এর ফলাফল ‘লাভজনক’ হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক নেতাদের সঙ্গে গাজা নিয়ে একটি বৈঠক শেষে এরদোগান এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা সবেমাত্র একটি অত্যন্ত, অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক বৈঠক শেষ করেছি। আমি সন্তুষ্ট - ফলাফলটি উপকারী হবে।’
বৈঠক শেষে সাংবাদিক প্রশ্ন করেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক শান্তির পথ এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার একটি বাস্তব পদক্ষেপ এনে দিতে পারে কি না। জবাবে এরদোগান বলেন, শিগগিরই একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘চূড়ান্ত ঘোষণা সম্ভবত খুব শিগগিরই ঘোষণা করা হবে। ট্রাম্প এবং তামিমের (কাতারের আমির) বিবৃতির মাধ্যমে আজ রাতের বৈঠকের ফলাফল স্পষ্ট হয়ে উঠবে।’




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 