শিরোনাম:
●   আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার ●   ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী ●   ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ●   ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ●   সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ●   সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট ●   ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ●   সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন ●   সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো ●   এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় যাচ্ছে আরও ১১টি জাহাজ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় যাচ্ছে আরও ১১টি জাহাজ
৩৭৪ বার পঠিত
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় যাচ্ছে আরও ১১টি জাহাজ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বছরের পর বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’র আরও ১১টি জাহাজ অবরুদ্ধ উপত্যকার দিকে যাত্রা করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে যাত্রা করে। ৩০ সেপ্টেম্বর তাদের সঙ্গে আরেক জাহাজ ‘কনসায়েন্স’ যোগ দেয়।

এতে বলা হয়েছে, জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে যাত্রা করা ৮টি নৌকার বহরের সঙ্গে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। এক সঙ্গে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের একটি বহর গঠন করবে।

জোটের মতে, বর্তমানে ক্রিট উপকূলে থাকা নৌকাগুলোতে প্রায় ১০০ জন লোক রয়েছে। নৌবহরের লাইভ ট্যাকিং দেখতে এখানে ক্লিক করুন

২০০৮ সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ইসরায়েল-অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটের প্রতি সাহায্য সরবরাহ এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বেশ কয়েকবার মিশন পরিচালনা করেছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে গাজাগামী ৪২টি নৌকা আক্রমণ করে জব্দ এবং ৪৫০ জনেরও বেশি কর্মীকে আটক করার একদিন পরই নতুন এই বহরের খবর প্রকাশিত হলো।

ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে গাজায় অবরোধ বজায় রেখেছে, যেখানে প্রায় ২৪ লাখ লোক বাস করে। গত মার্চ মাসে সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে অবরোধ আরও জোরদার করা হয়। এর ফলে অঞ্চলটি দুর্ভিক্ষের কবলে পড়ে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যা যুদ্ধে ৬৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ এবং অধিকার গোষ্ঠীগুলো বারবার সতর্ক করে দিয়েছে, অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে উঠছে, দুর্ভিক্ষ এবং রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।



এ পাতার আরও খবর

আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার

আর্কাইভ

আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০