শিরোনাম:
●   আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন ●   মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭ ●   গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা ●   রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই ●   মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি ●   ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ●   বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ ●   ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ●   মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল ●   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » জাতিসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনায় ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » জাতিসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনায় ভারত
২৪৫ বার পঠিত
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনায় ভারত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান এমন এক দেশ যারা নিজের জনগণের ওপরই বোমা মারে। মঙ্গলবার (৭ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এভাবেই পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে ভারত। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে উন্মুক্ত বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পরভথনেনি হরিশ বলেন, পাকিস্তান ‘পদ্ধতিগত গণহত্যা’ চালায় এবং শুধু ভ্রান্তি ও অতিরঞ্জনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পরভথনেনি হরিশের মন্তব্যটি আসে কাশ্মীরি নারীদের নিয়ে এক পাকিস্তানি কর্মকর্তার বক্তব্যের পরপরই। ওই কর্মকর্তা অভিযোগ করেন, কাশ্মীরি নারীরা ‘দশকের পর দশক যৌন সহিংসতার শিকার’ হয়ে আসছেন।

হরিশ বলেন, ‘প্রতি বছর, দুর্ভাগ্যবশত আমাদের নিয়তি হলো পাকিস্তানের বিভ্রান্তিমূলক বক্তৃতা শোনা, বিশেষত জম্মু ও কাশ্মির নিয়ে—যে ভারতীয় ভূখণ্ডের প্রতি তারা লালায়িত। নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডায় আমাদের পথপ্রদর্শক ভূমিকা নির্ভুল ও অক্ষুণ্ন।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান এমন একটি দেশ, যারা ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করেছিল এবং নিজেদের সেনাবাহিনী তার দেশের প্রায় ৪ লাখ নারীর ওপর গণধর্ষণের ‘পদ্ধতিগত অভিযান’ চালিয়েছিল।’

এই কূটনীতিক বলেন, ‘বিশ্ব পাকিস্তানের প্রচারণার ভেতর দিয়ে সত্য দেখতে পাচ্ছে।’

গত সপ্তাহেও ভারত পাকিস্তানকে তীব্রভাবে আক্রমণ করেছিল। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের কাউন্সেলর কে. এস. মোহাম্মদ হুসেন গত মঙ্গলবার জেনেভায় মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনের সাধারণ বিতর্কে বলেন, ‘আমরা এটিকে ভীষণ বিদ্রুপাত্মক মনে করি যে বিশ্বের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার রেকর্ডধারী একটি দেশ অন্যদের নৈতিক শিক্ষা দিতে চায়।’

পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে হুসেন বলেন, ‘ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এই সম্মানিত মঞ্চের অপব্যবহার করার চেষ্টা তাদের ভণ্ডামিকেই প্রকাশ করে। ভিত্তিহীন প্রচারণা চালানোর বদলে, তাদের উচিত নিজেদের সমাজে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান রাষ্ট্র-পৃষ্ঠপোষক নির্যাতন এবং পদ্ধতিগত বৈষম্যের মোকাবিলা করা।’

ভারত বারবার পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিল, আছে এবং চিরকালই থাকবে।



এ পাতার আরও খবর

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের  মধ্যে সংঘর্ষ, নিহত ৭ মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘ভণ্ডামি’ বন্ধ করা উচিত: আরাগচি
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল

আর্কাইভ

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘের প্রতিবেদন
মার্কিন বিমানবাহী রণতরিতে অভ্যন্তরীণ নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী: শের বাহাদুর দেউবা
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের