শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
সাড়ে ৩০০ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতভর চলা এ হামলায় ৩০০টির বেশি ড্রোন ও ৩৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, রাশিয়া মধ্যাঞ্চলের ভিনিতসিয়া ও পোলতাভা অঞ্চলে বড় আকারে হামলা চালিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের সুমি ও খারকিভ এলাকাও ছিল হামলার লক্ষ্যবস্তু।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়ার ছোড়া ৩৭টি ড্রোন ও ১৪টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে তারা ২৮৩টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে শীত মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর এমন হামলা চালানো মস্কোর নিয়মিত কৌশলে পরিণত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফতোগ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি বলেন, শুধু চলতি মাসেই গ্যাস অবকাঠামোতে ছয়টি বড় হামলা হয়েছে, যা দেশের গ্যাস উৎপাদনে বড় প্রভাব ফেলেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 