শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
৬০১ বার পঠিত
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বৈঠকে বসছেন। হাঙ্গেরির বুদাপেস্টে এই বৈঠক হবে। ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হবে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, “আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের টেলিফোনে কথা বলেছি। খুব ভালো কথা হয়েছে। প্রেসিডেন্ট পুটিন এবং আমি হাঙ্গেরির বুদাপেস্টে আলোচনায় বসতে রাজি হয়েছি।”

পরে সাংবাদিকদের ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে তারা বৈঠকে বসবেন। শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হবে। ট্রাম্প সেখানে পুটিনের সঙ্গে তার প্রস্তাবিত বৈঠক নিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।

টমাহক মিসাইল নিয়ে
ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার বিষয়টিও পুটিনের সঙ্গে ফোনালাপে উঠেছিল। ট্রাম্প জানিয়েছেন, “আমাদের প্রচুর টমাহক মিসাইল আছে। কিন্তু সেগুলো আমাদের দরকার। আমরা স্টক খালি করে দিতে পারি না।”

ট্রাম্প বলেছেন, “আমি মিসাইলের বিষয়টি নিয়ে পুটিনের সঙ্গে মজা করেছি। আমি আসলে তাকে বলেছিলাম, আমি যদি কয়েক হাজার টমাহক মিসাইল আপনার বিরোধীকে দিই, আপনি কি কিছু মনে করবেন? আমি এভাবেই কথাটা বলেছিলাম। তিনি এই আইডিয়া পছন্দ করেননি। কখনো কখনো এরকম হালকাভাবে কথা বলতে হয়।

প্রস্তুতি শুরু
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, “বুদাপেস্টে ট্রাম্প-পুটিন শীর্ষবৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাঙ্গেরি হলো শান্তির দেশ।”

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পুটিন আর ইউরোপের কোনো দেশে পা দেননি। তিন বছর পর তিনি ইউরোপের দেশে আসবেন।

আগামী সপ্তাহে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন বলে ট্রাম্প জানিয়েছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না