শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প
ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিষয়টা অনুমিতই ছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল, বিষয়টাই ঘটতে যাচ্ছে, শেষমেশ তাই ঘটল। ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠল ফিফা শান্তি পুরস্কার।
ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’
আজ ফিফা জানিয়েছে, শেষ এক বছরে বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ট্রাম্প। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড, রুয়ান্ডা-ডিআর কঙ্গো, কম্বোডিয়া-থাইল্যান্ড, কসভো-সার্বিয়া, ভারত-পাকিস্তান, মিসর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, ইসরাইল-হামাসের মধ্যেও শান্তি স্থাপনে অবদান রাখার জন্য, সঙ্গে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
ইনফান্তিনো আগে বলেছেন, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন। যদিও নিউ ইয়র্ক টাইমস বলেছে, ট্রাম্প আটটি যুদ্ধ শেষ করার দাবি করলেও অনেক ক্ষেত্রেই তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে।
ফিফা এই পুরস্কারের জন্য কাউকে কীভাবে মনোনীত করা হবে, কীভাবে বিচার হবে—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব পায়নি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 