শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা: ভলকার তুর্ক
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্রের থেকে: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
শুক্রবার জেনেভা থেকে ইমেইলে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এতে বলা হয়, চব্বিশের আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক গভীরভাবে মর্মাহত।তিনি বলেন, ‘প্রতিশোধ বিভেদকে গভীর করে এবং অধিকার ক্ষুণ্ন করে। আমি হাদির ওপর হামলার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত চাই। দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানাই।’
গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর গত বৃহস্পতিবার হাদির মৃত্যু ঘোষণায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। প্রথম আলো ও ডেইলি স্টারসহ কিছু ভবনে আগুন লাগানো ও ভাঙচুর করা হয়। নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে লাঞ্ছিত করা হয়।
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন নাগরিকরা নিরাপদ জীবনযাপন, স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন। কর্তৃপক্ষকে এই সংকটময় সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অস্থিরতা রোধে পদক্ষেপ নিতে হবে।
হাইকমিশনার বলেন, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সহযোগিতা করতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশি কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 