মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছেন উরসুলা।
ইউরোপীয় কমিশন প্রধান বলেন, ‘এই জলপথ অবরুদ্ধ করার যেকোনো চেষ্টা নিন্দনীয়। বৈশ্বিক অর্থনীতির স্থবিরতা কাটাতে যুদ্ধের অবসান এখন সময়ের দাবি।’ খবর বিবিসি ও আল-জাজিরার
ভন ডার লেয়েন ইরানকে উদ্দেশ্য করে বলেন, ‘বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টির অপচেষ্টা, যেমন—মাইন বসানো, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্য সব ধরনের হুমকি অবিলম্বে বন্ধ করতে হবে।’
হরমুজ প্রণালি জ্বালানি সরবরাহের প্রধান ধমনী এবং এটি বন্ধ থাকায় পুরো বিশ্ব তেল ও গ্যাসের বর্ধিত দামের চাপে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্র - ইরান উভয়কে আলোচনার টেবিলে বসার তাগিদ দেন।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমরা যে সংঘাত দেখছি, তার একটি স্থায়ী ও সমঝোতামূলক সমাধান দরকার।’




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 