শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের
১৮৮ বার পঠিত
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড জবরদখল করছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর গাজা, সিরিয়া ও বর্তমানে লেবাননে ইসরায়েলের ‘বাফার জোন’ (নিরাপদ অঞ্চল) তৈরির এই পদক্ষেপ তাদের কৌশলগত পরিবর্তনেরই প্রতিফলন। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর ছয়জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই পদক্ষেপ দেশটিকে একটি আধা স্থায়ী যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

কর্মকর্তারা বলছেন, আড়াই বছরের সংঘাতের পর একটি বাস্তবতা এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। সেটি হলো ইরানের ধর্মীয় নেতৃত্ব, লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। ইসরায়েলের এই নতুন দৃষ্টিভঙ্গিতে সেই সত্যেরই স্বীকৃতি মিলেছে।নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, তাঁদের লক্ষ্য হলো সীমান্ত থেকে ৫-১০ কিলোমিটার পর্যন্ত এলাকা ‘পরিষ্কার’ করা। এতে ইসরায়েলি সীমান্তশহরগুলো হিজবুল্লাহর রকেটচালিত গ্রেনেড হামলার নাগালের বাইরে থাকবে।

ওই ইসরায়েলি কর্মকর্তা দাবি করেন, সীমান্তের কাছের কিছু লেবানিজ গ্রামে ইসরায়েলি সেনারা প্রমাণ পেয়েছেন, প্রায় ৯০ শতাংশ বাড়িতেই হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র বা সরঞ্জাম রয়েছে।

অবশ্য ওই ইসরায়েলি কর্মকর্তার দাবি কতটা সত্য, রয়টার্স সে বিষয়ে কিছু জানায়নি।

ওই কর্মকর্তার দাবি, এর অর্থ হলো এই বাড়িগুলোকে শত্রুর সামরিক অবস্থান হিসেবে গণ্য করা হচ্ছে এবং এগুলো অবশ্যই ধ্বংস করতে হবে।

ইসরায়েলি কর্মকর্তা বলেন, দক্ষিণ লেবাননের অনেক গ্রাম পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় সেখান থেকে সরাসরি ইসরায়েলি শহর বা সেনাক্যাম্প পর্যবেক্ষণ করা যায়।

ইসরায়েলের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং সাবেক সামরিক কৌশলপ্রধান আসাফ ওরিয়ন বলেন, বাফার জোনের ব্যবহার একটি নতুন নিরাপত্তানীতির প্রতিফলন। এই নীতি অনুযায়ী, ‘সীমান্তবর্তী জনপদকে শুধু সীমান্ত দিয়ে রক্ষা করা সম্ভব নয়।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প