সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও
ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন পোপ পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, গির্জা রাজনীতি করে না, বরং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।
আলজেরিয়া সফরের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোপ লিও চতুর্দশ বলেন, “আমরা শান্তি স্থাপনকারী, কোনো রাজনীতিবিদ নই।” তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না, সুসমাচারের বাণী প্রচার চালিয়ে যাবো।
পোপ বলেন, ‘তিনি (ট্রাম্প) যেভাবে পররাষ্ট্রনীতি বোঝেন, আমরা সেই একই দৃষ্টিকোণ থেকে তা দেখি না। তবে একজন শান্তি স্থাপনকারী হিসেবে আমি সুসমাচারের বাণীতে বিশ্বাস করি।’
ক্যাথলিক বিষয়ক সংবাদমাধ্যম ওএসভি নিউজ-এর এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোপের এই মন্তব্যগুলো প্রকাশ করেন।
এর আগে রোববার এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প পোপের তীব্র সমালোচনা করে তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ বলে মন্তব্য করেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 