মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, তার সরকার দু মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও পেট্রোলের ওপর জ্বালানি শুল্ক প্রায় ১৭ সেন্ট (১৯.৯ মার্কিন সেন্ট) কমাবে৷
বাভারিয়ার রক্ষণশীল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) দলের প্রধান মার্কুস স্যোডার এবং মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) দলের সহ-নেতা লার্স ক্লিঙ্গবাইল ও বার্বেল বাস-এর সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন৷
আজ সোমবার সকালে ম্যার্ৎস আরো বলেন, ক্রমশ বাড়তে থাকা মূল্যস্ফীতির চাপ কমাতে তেল কোম্পানিগুলোর উচিত এই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া৷ জার্মানির চ্যান্সেলর মনে করেন, ‘‘এর ফলে খুব দ্রুত দেশের গাড়িচালক ও ব্যবসায়ীদের অবস্থার উন্নতি হবে৷’’ ইরান যুদ্ধের কারণে বেশির ভাগ তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে না পারায় জার্মানির পাম্পগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে তেলের দাম আকাশচুম্বী৷
রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) দলের নেতা ম্যার্ৎস মনে করেন, ‘‘এই সংঘাত, এই যুদ্ধই আমাদের দেশের সমস্যাগুলোর আসল কারণ৷’’




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 