শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম » বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম » বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
৪৪২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী

---বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকে: বিশ্বের অন্যতম বড় সংবাদ সংস্থা বিবিসি বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। শিগগিরই প্রায় ২০০০ জন কর্মী চাকরি হারাতে পারেন বলে জানাচ্ছে দ্য গার্ডিয়ান। এটি গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় ছাঁটাই হিসেবে দেখা হচ্ছে।

সংস্থাটির মোট কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার ৫০০। এর মধ্যে প্রায় ১০ শতাংশ কর্মী এই সিদ্ধান্তে চাকরি হারাতে চলেছেন। বুধবার এক বৈঠকে কর্মীদের এই তথ্য জানানো হয়েছে।

এই ছাঁটাই হচ্ছে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে। আগামী মাসে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাট ব্রিটিন। তার দায়িত্ব নেওয়ার আগেই এই পরিবর্তন শুরু হচ্ছে।

খরচ কমাতে বিবিসি ৬০০ মিলিয়ন পাউন্ডের একটি পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে কর্মী কমানো হবে এবং কিছু অনুষ্ঠান বন্ধ করা হবে। সাবেক মহাপরিচালক টিম ডেভি আগে বলেছিলেন, আগামী তিন বছরে সংস্থার মোট খরচের ১০ শতাংশ কমাতে হবে।

টিম গত ২ এপ্রিল পদত্যাগ করেন। এর আগে তিনি নভেম্বর মাসে পদত্যাগের ঘোষণা দেন। তার সময়ে ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্স অধিকার ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

বিবিসি এখন সরকারের সঙ্গে তাদের রয়্যাল চার্টার নবায়ন নিয়ে আলোচনা করছে। আগামী বছরের শেষে এই চার্টারের মেয়াদ শেষ হবে। লাইসেন্স ফি মডেল নিয়েও আলোচনা চলছে। গত ১ এপ্রিল লাইসেন্স ফি বেড়ে ১৭৪.৫০ পাউন্ড থেকে ১৮০ পাউন্ড হয়েছে। গত বছর ২ কোটি ৩৮ লাখ পরিবারের কাছ থেকে ৩.৮ বিলিয়ন পাউন্ড আয় করেছে বিবিসি। এছাড়া বাণিজ্যিক কার্যক্রম থেকে আরও ২ বিলিয়ন পাউন্ড এসেছে।

তবে লাইসেন্স ফি দেওয়া পরিবারের সংখ্যা কমেছে। এক বছরে প্রায় ৩ লাখ পরিবার কমেছে। মানুষ এখন বেশি ঝুঁকছে নেটফ্লিক্স ও ডিজনির মতো ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে।

স্ট্রিমিং সেবার কারণে বিবিসি আরও চাপে পড়ছে। গত বছর অফকম সতর্ক করে বলেছিল, পাবলিক সার্ভিস টিভি ‘বিপন্ন প্রজাতি’ হয়ে যেতে পারে।

---এই পরিস্থিতিতে বিবিসি তাদের বিবিসি আইপ্লেয়ার সেবা বাড়াতে চাইছে। পাশাপাশি জানুয়ারিতে ইউটিউবের সঙ্গে কনটেন্ট চুক্তি করেছে।

বিবিসি জানিয়েছে, গত তিন বছরে তারা ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করেছে। এর বড় অংশ কনটেন্ট তৈরিতে খরচ করা হয়েছে।



এ পাতার আরও খবর

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ

আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা